1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বৈশ্বিক নেতাদের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৪০ পড়া হয়েছে

জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক

জলবায়ু সংক্রান্ত ভার্চুয়াল অনুষ্ঠান কাল

জলবায়ু পরিবর্তন ইস্যুতে আগামীকাল বুধবার ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা, কপ-২৬-এর আয়োজক ও সহআয়োজক যথাক্রমে যুক্তরাজ্য ও ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসাডররা এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার এতে উপস্থিত থাকবেন।

জিসিএর সঙ্গে ঢাকা সন্ধ্যা ৭টায় ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন বলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST