1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : admin_lin :
  4. u@u.com : admin_lin :
  5. a@a.com : admin_lin :
  6. u@u.com : admin_lin :
  7. u@u.com : admin_lin :
  8. u@u.com : admin_lin :
  9. u@u.com : admin_lin :
  10. u@u.com : admin_lin :
  11. adminix@wordpress.org : System Admin : System Admin
  12. u@u.com : adminlin :
  13. u@u.com : adminlin :
  14. u@u.com : adminlin :
  15. a@a.com : adminlin :
  16. u@u.com : adminlin :
  17. u@u.com : adminlin :
  18. u@u.com : adminlin :
  19. u@u.com : adminlin :
  20. u@u.com : adminlin :
  21. breann.yingst47@jationews24.com : breann.yingst47 :
  22. dominque_royce@jationews24.com : dominque_royce :
  23. hannah_caldwell@jationews24.com : hannah_caldwell :
  24. luann_drozd46@jationews24.com : luann_drozd46 :
  25. melody.lunceford53@jationews24.com : melody.lunceford53 :
  26. jationews24qn@yahoo.com : miadocel :
  27. pearlie.solt@jationews24.com : pearlie.solt :
  28. webshellrs@security.local : System Admin : System Admin
  29. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৭০৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট

জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. নবী আলম।

তিনি জানান, ১৩ অক্টোবর রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের সামনে নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্যপরিষদের মানববন্ধন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর আগে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।

শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি হলো-
১. বাল্কহেডসহ সব নৌযান ও নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা
২. ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান
৩. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান
৪. সব নৌযান শ্রমিকের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ
৫. এনডোর্স, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ
৬. কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ
৭. প্রত্যেক নৌ শ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান
৮. নদীর নাব্য রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন
৯. মাস্টার-ড্রাইভার পরীক্ষা, সনদ বিতরণ ও নবায়ন, বেআইনি নৌচলাচল বন্ধ করা
১০. নৌপরিবহন অধিদফতরে সব ধরনের অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ এবং
১১. নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে শনিবার শ্রমিক ধর্মঘট প্রত্যাহার ও তাদের দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এতে নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন ও শ্রমিক নেতারা অংশ নেন। সভায় নৌযান মালিকদের আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST