1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : admin_lin :
  4. u@u.com : admin_lin :
  5. a@a.com : admin_lin :
  6. u@u.com : admin_lin :
  7. u@u.com : admin_lin :
  8. u@u.com : admin_lin :
  9. u@u.com : admin_lin :
  10. u@u.com : admin_lin :
  11. adminix@wordpress.org : System Admin : System Admin
  12. u@u.com : adminlin :
  13. u@u.com : adminlin :
  14. u@u.com : adminlin :
  15. a@a.com : adminlin :
  16. u@u.com : adminlin :
  17. u@u.com : adminlin :
  18. u@u.com : adminlin :
  19. u@u.com : adminlin :
  20. u@u.com : adminlin :
  21. breann.yingst47@jationews24.com : breann.yingst47 :
  22. dominque_royce@jationews24.com : dominque_royce :
  23. hannah_caldwell@jationews24.com : hannah_caldwell :
  24. luann_drozd46@jationews24.com : luann_drozd46 :
  25. melody.lunceford53@jationews24.com : melody.lunceford53 :
  26. jationews24qn@yahoo.com : miadocel :
  27. pearlie.solt@jationews24.com : pearlie.solt :
  28. webshellrs@security.local : System Admin : System Admin
  29. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৭৫৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক

দেশের প্রখ্যাত আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না  ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর  আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের প্রথিতযশা আইনজীবী এবং আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে পড়লে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থবোধ করলে গত ১৭ অক্টোবর সকালে পল্টনের বাসায় ফিরে যান তিনি। তবে ওই দিনই দুপুরের পর তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৮ অক্টোবর দিবাগত রাত ১২টার পর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন থেকে অবস্থা সংকটাপন্ন ছিল এই প্রবীণ আইনজীবীর।

জানা গেছে, রক্তশূণ্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার রফিক। তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে গত জুনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তখনও আদ-দ্বীন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। ওইবার তিনি পল্টনের বাসায় অবস্থান করেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তাঁর চলাফেরা সীমিত হয়ে পড়ে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। ৮৫ বছর বয়সী খ্যাতিমান এই মানুষটি বিছানায় শুয়েই সময় পার করছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST