1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ধরা পড়লো রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৭৫৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
রায়হান আহমেদ (বাঁয়ে), এসআই আকবর (ডানে)

অনলাইন ডেস্ক

অবশেষে ধরা পড়লো সিলেটে রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবর

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার মূল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের আগে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাঁধছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল তাকে সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

এসআই আকবরকে গ্রেপ্তারের বিষয়টি সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পিবিআই একটি দল কানাইঘাট এলাকায় যাচ্ছে বলে জানান তিনি।

জাতীয় নিউজ ২৪

advertisement

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১১ অক্টোবর বিকেলে সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদের (৩৫) মরদেহ পাওয়া যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তাঁরা রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে ওই দিনই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

জাতীয় নিউজ ২৪

advertisement

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশ।

ওই ঘটনায়, এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া তিনজন হলেন এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST