1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

অবস্থার আরও অবনতি, লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৭৪১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
—ফাইল চিত্র।

অনলাইন ডেস্ক

অবস্থার কোনও উন্নতিই হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত ৩০ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাঁকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না বলেই হাসপাতাল সূত্রে খবর।

জাতীয় নিউজ ২৪

Advertisement

শুক্রবার সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পর প্রায়  ৩০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।

জাতীয় নিউজ ২৪

advertisement

তিনি বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।” হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisement

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST