1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

চাঁদে নামলো চীনের মহাকাশযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৭২১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪

অনলাইন ডেস্ক

চীনের চন্দ্রাভিযানের প্রথম পর্যায় সফল। চাঁদের মাটিতে নামলো চীনের মহাকাশযান।

চল্লিশ বছর পর আবার চাঁদ থেকে মাটি ও পাথর আসছে পৃথিবীতে। আনছে চীনের মহাকাশযান। চীনের চাঁদ অভিযানের প্রথম পর্ব সফল হয়েছে। চাঁদে সাফল্যের সঙ্গে নেমে পড়েছে ল্যান্ডার। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই খবর জানিয়েছে। নামার পর ছবিও পাঠিয়েছে ল্যান্ডার। এ বার সে চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করবে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুংইয়াং জানিয়েছেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। এর ফলে বিশ্ব উপকৃত হবে। বাড়বে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা।

জাতীয় নিউজ ২৪

advertisement

চীনের মহাকাশযান চাঁদ থেকে দুই কিলোর মতো মাটি ও পাথর সংগ্রহ করবে। এখনো যেখানে কোনো মহাকাশযান যায়নি, সেখান থেকে মাটি-পাথর সংগ্রহ করবে ওই মহাকাশযান। অ্যামেরিকা ও রাশিয়ার পর চীনই হবে তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি-পাথর পৃথিবীতে আনবে। দুই দিনের মধ্যেই ল্যান্ডার ভেহিকেল রোবোটিক হাতের সাহায্যে মাটি-পাথর সংগ্রহ শুরু করবে। তারপর মাটি-পাথর যাবে কক্ষপথে। সেখান থেকে ফিরতি ক্যাপসুল আবার যাত্রা করবে পৃথিবীর দিকে।

চীন প্রথমবার মহাকাশে মানুষ পাঠিয়েছিল ২০০৩ সালে। তার দশ বছর পর তারা চন্দ্রাভিযান করে। তারা গত জুলাই মাসে মঙ্গলগ্রহে জলের সন্ধানেও মহাকাশযান পাঠিয়েছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST