1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

তিনি কৃষক আন্দোলনের পাশেই আছেন, ফের স্পষ্ট জানালেন জাস্টিন ট্রুডো

  • প্রকাশিত: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৫ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থান জানার পরেও শুক্রবার ফের ট্রুডো স্পষ্ট করে দিয়েছেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন।

অনলাইন ডেস্ক

কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই ভারতীয় বিদেশ মন্ত্রক নড়েচড়ে বসে। ভারতে কানাডার হামকমিশনারকে তলব করে মন্ত্রক। তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থান জানার পরেও শুক্রবার ফের তিনি স্পষ্ট করে দিয়েছেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisement

শুক্রবার তিনি জানিয়েছেন, ‘‘কানাডা সারা পৃথিবী জুড়েই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’’

জাতীয় নিউজ ২৪

advertisement

ট্রুডো আর তাঁর ক্যাবিনেটের কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য’। কানাডায় খলিস্তানি কট্টরপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোয় নিরাপত্তার অভাব তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয় ভারতের পক্ষ থেকে। দু’দেশের সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভারত বললেও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরলেন না ট্রুডো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST