1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা বাড়ল যুক্তরাষ্ট্র, অবরোধের হুঁশিয়ারি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৭০ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তাদের ওপর আরো বড় অর্থনৈতিক অবরোধ আসবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এ ঘোষণা দিয়েছে।

জাতীয় নিউজ ২৪

রাজস্ব বিভাগের ঘোষণায়, মিয়ানমারের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা পরিচালিত তিনটি প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া দেশটিতে অভ্যুত্থানে মূল ভূমিকা রাখা শীর্ষ দুই সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়ানো হয়েছে। এর আগে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি নির্বাহী আদেশের অনুমোদন দেন।

জাতীয় নিউজ ২৪

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিষয়ক মন্ত্রী জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেছেন, গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থান ছিল মিয়ানমারের গণতন্ত্রে রূপান্তর এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। মিয়ানমারের জান্তা সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বার্মার সামরিক বাহিনী যদি অবস্থান না বদলায়, তাহলে আমরা বাড়তি পদক্ষেপ নিতে প্রস্তুত। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরো সহিংসতা হলে বার্মিজ সামরিক বাহিনীর জন্য আজকের নিষেধাজ্ঞাই শেষ নয়।

জাতীয় নিউজ ২৪

Advertisement

গতকাল বৃহস্পতিবারের ঘোষণায় মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইং এবং ডেপুটি কমান্ডার-ইন-চিফ সো উইনের ওপর বাড়তি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এ দুই কর্মকর্তার ওপর অবশ্য ২০১৯ সালেই রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তালিকায় আরো রয়েছেন মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের ছয় সদস্য এবং সেনাবাহিনী ঘোষিত স্টেট কাউন্সিলের চার কর্মকর্তা। এদের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মায়া তুন ও’র নামও রয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

হোয়াইট হাউস বলেছে, এই নিষেধাজ্ঞা চিরস্থায়ী হওয়া জরুরি নয়। মিয়ানমার সেনাবাহিনীকে তাৎক্ষণিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, জরুরি অবস্থা প্রত্যাহার, বেআইনিভাবে আটক সবার মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST