1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে : শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৮৮৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ শুক্রবার (১২ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কাছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরও কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়। তবে এরপর থকে তা বাড়তে থাকে। আজ শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST