1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

করোনায় আরো ৫৩ জনের মৃত্যু , আক্রান্ত ৭ হাজার ৮৭

  • প্রকাশিত: রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৭৮৩ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের। যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে পৌঁছেছে। এ ছাড়াও আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ২ হাজার ৭০৭ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST