1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই প্রাণহানি ৫৯

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৮১৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন ১০১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯ জন রয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ এবং নারী ২ হাজার ৬১৬ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST