1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

মালদ্বীপে বোমা বিস্ফোরণে সাবেক প্রেসিডেন্ট নাশিদ আহত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৩৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

মালদ্বীপের রাজধানী মালেতে একটি বিস্ফোরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বৃহস্পতিবার সাড়ে ৮টায় (স্থানীয় সময়) তার বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মালদ্বীপের সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ বলছে, হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে।

নাশিদ তার গাড়িতে প্রবেশের সময়ই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালদ্বীপের পরাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহীদ। এছাড়া এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোহাম্মদ নাশিদের সুস্থতা কামনার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নয়াদিল্লি মালদ্বীপের পাশে থাকবেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST