1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে বিজিবি মোতায়েন

  • প্রকাশিত: রবিবার, ৯ মে, ২০২১
  • ৭১৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ফাইল ছবি।
অনলাইন ডেস্ক

ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বড় দুই ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার (৮ মে) দিকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়। মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাট ও মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট অবস্থিত।

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ রাতে বলেন, আজ বিকেল থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দুই ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ব্যাপক ভিড় ছিল আজ। ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এদিকে ঘাটে বিজিব কাজ শুরু করেছে কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর–লৌহজং সার্কেল) আসাদুজ্জামান বলেন, বিজিবি রোববার সকাল থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ শুরু করার কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST