1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : adminlin :
  4. webshellrs@security.local : System Admin : System Admin
  5. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আমরা সত্য বলবই- ইসরায়েল দপ্তর গুঁড়িয়ে দেওয়ার পর বলল আলজাজিরা

  • প্রকাশিত: রবিবার, ১৬ মে, ২০২১
  • ৭৯৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয়ে শনিবার (১৫ মে) বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল। এই হামলার প্রতিবাদ জানিয়েছে আলজাজিরা। আলজারিরা বলেছে, সত্য প্রচারের ক্ষেত্রে তারা নীরব থাকবে না।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আলজাজিরার জেরুজালেম ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, যারা এই যুদ্ধ চালাচ্ছেন তারা কেবল গাজায় ধ্বংস ও মৃত্যু ছড়িয়ে দিতে চান না, তারা গণমাধ্যমকেও নীরব করে দিতে চান। গাজায় যা ঘটছে সেটা যারা প্রত্যক্ষ করছেন, দলিল করছেন এবং সত্য প্রতিবেদন করছেন তাদেরও নীরব করতে চায়। কিন্তু এটা অসম্ভব।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইসরায়েল কতৃক দপ্তর গুঁড়িয়ে দেওয়াকে বড় অপরাধ হিসেবে দেখছেন ওমারি। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত একাধিক অপরাধের মধ্যে এটি একটি অপরাধ।’

সূত্র: এএফপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST