1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৫১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে ধরনের আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গতকাল স্থানীয় সময় বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায়। সবচেয়ে বড় কথা, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে ইসরায়েলিরা, যেভাবে গাজায় বোমা ফেলছে, সে ঘটনার জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়।

সূত্র: আল-জাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST