1. admin@jationews24.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৪১, শনাক্ত ১৩৮১৭

  • প্রকাশিত: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭৩৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩৫ জনের মৃত্যুবরণ করে। নতুন শনাক্ত হয় ১৫ হাজার ৭৭৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST