1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : adminlin :
  4. webshellrs@security.local : System Admin : System Admin
  5. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বিতর্কিত সংস্কারের পর হংকংয়ে প্রথম ভোট

  • প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আইন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল রবিবার। চীন হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার করার পর সেখানে এটাই এ ধরনের প্রথম ভোট।

গত মার্চ মাসে হংকংয়ের সরকারি কর্মকর্তারা একটি বিতর্কিত ‘দেশপ্রেমিক’ প্রস্তাব অনুমোদন করেন, যা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে ব্যাপকভাবে কাটছাঁট করে এবং বেইজিংকে প্রতিটি প্রার্থীকে যাচাই করার সুযোগ দেয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ সোমবার ভোটের পূর্ণ ফল পাওয়া যেতে পারে। পরিসংখ্যানে ইঙ্গিত পাওয়া গেছে, ভোটার উপস্থিতি আগের নির্বাচনের তুলনায় কম। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকার খবর অনুসারে, ভোট বন্ধ হওয়ার এক ঘণ্টা আগে প্রায় ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ৫৩ শতাংশ ভোটার।

হংকংয়ের চীনপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এ রকম পরিবর্তন দরকার। তবে সমালোচকরা বলছেন, এটি নগরটির গণতন্ত্রকে দুর্বল করেছে।

চীন একটি জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করার পর হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন আসে। ২০১৯ সালে ভূখণ্ডটিতে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওই জাতীয় নিরাপত্তা আইন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া সহজ করে তোলে।

সূত্র : বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST