1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : admin_lin :
  4. u@u.com : admin_lin :
  5. a@a.com : admin_lin :
  6. u@u.com : admin_lin :
  7. u@u.com : admin_lin :
  8. u@u.com : admin_lin :
  9. u@u.com : admin_lin :
  10. u@u.com : admin_lin :
  11. adminix@wordpress.org : System Admin : System Admin
  12. u@u.com : adminlin :
  13. u@u.com : adminlin :
  14. u@u.com : adminlin :
  15. a@a.com : adminlin :
  16. u@u.com : adminlin :
  17. u@u.com : adminlin :
  18. u@u.com : adminlin :
  19. u@u.com : adminlin :
  20. u@u.com : adminlin :
  21. breann.yingst47@jationews24.com : breann.yingst47 :
  22. dominque_royce@jationews24.com : dominque_royce :
  23. hannah_caldwell@jationews24.com : hannah_caldwell :
  24. luann_drozd46@jationews24.com : luann_drozd46 :
  25. melody.lunceford53@jationews24.com : melody.lunceford53 :
  26. jationews24qn@yahoo.com : miadocel :
  27. pearlie.solt@jationews24.com : pearlie.solt :
  28. webshellrs@security.local : System Admin : System Admin
  29. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

কোভিডমুক্ত লতা মঙ্গেশকর, সুখবর দিলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫২৮ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

চিকিৎসকরা জানিয়েছিলেন, গত তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা। জ্ঞানও রয়েছে তাঁর। বিকেলের মধ্যে লতার কোভিড নেগেটিভ হওয়ার খবর মিলল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

কোভিডমুক্ত লতা মঙ্গেশকর। শুধু তা-ই নয়, নিউমোনিয়াকেও হারিয়ে দিলেন ৯২ বছরের গায়িকা। রবিবার বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সে খবর জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।

কোভিডে আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন গায়িকা। বয়সজনিত শারীরিক পরিস্থিতির কারণে জটিলতার আশঙ্কায় সে দিনই তাঁকে রাখা হয় আইসিইউতে। রবিবার সকালেই রাজেশ জানিয়েছিলেন গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তা ছাড়া চিকিৎসকরা জানিয়েছিলেন, গত তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা। জ্ঞানও রয়েছে তাঁর। বিকেলের মধ্যে লতার কোভিড নেগেটিভ হওয়ার খবর মিলল।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘‘লতা মঙ্গেশকর যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তাঁর সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পরে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে। তিনি চোখ খুলে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। কেবল অক্সিজেন দেওয়া হচ্ছে গায়িকাকে। দুর্বলতা এবং সংক্রমণ রয়ে গিয়েছে তাই সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST