1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

জেলেনস্কির সঙ্গে জি-৭ নেতারা বৈঠকে বসবেন রবিবার

  • প্রকাশিত: শনিবার, ৭ মে, ২০২২
  • ৫২৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
অনলাইন ডেস্ক

বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে আগামীকাল রবিবার বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান এ তথ্য জানিয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি আরো বলেছেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ জি-৭ নেতাদের সঙ্গে বছরের তৃতীয় ভিডিও কনফারেন্স শুরু করতে যাচ্ছেন। ৮ মে একটি ঐতিহাসিক দিন। ওই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিশ্চিয়ান হফম্যান আরো বলেন, চলমান সমস্যা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হবে। বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি প্রাধান্য পাবে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অংশ নেবেন। তিনি তাঁর দেশের বর্তমান সমস্যাগুলো তুলে ধরবেন।

সূত্র : এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST