1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

লিথুয়ানিয়ায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া

  • প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪১৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আরেকটি দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ দিয়েছে রাশিয়া। রবিবার (২২ মে) লিথুয়ানিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তারা। লিথুয়ানিয়ায় বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান লিটগ্রিড এ ঘোষণা দেয়। ঢাকার রুশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

লিথুয়ানিয়ায় বিদ্যুৎ সরবরাহকারী রাশিয়ার একমাত্র প্রতিষ্ঠান ইন্টার আরএও এ ব্যাপারে নিশ্চিত করেছে। এ মাসেই কয়েক দিন আগে ইন্টার আরএওর নর্ডিক শাখা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

গত শুক্রবার লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রণালয় রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ আমদানি বন্ধের কথা বলেছিল। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিদ্যুৎ সরবরাহ অপারেটর নর্ড পুলের সিদ্ধান্ত অনুসারে ইন্টার আরএও, লিথুয়ানিয়া পরিচালিত রুশ উৎপাদিত বিদ্যুৎ আমদানি বন্ধ ঘোষণা করা হলো। ২২ মে থেকে তা কার্যকর হবে।’

সূত্র : দূতাবাসের বিজ্ঞপ্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST