ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড রয়েছে লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে এর আগে তিন গোলের বেশি ছিল না কোনো ম্যাচে। এবার সেই আক্ষেপও যেনো দূর করে নিলেন আর্জেন্টাইন তারকা।
ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করলেন মেসি। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন তিনি। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের এটিকে পাঁচ গোলে লিওনেল মেসি।
Messi's second five-goal game of his career 🐐 pic.twitter.com/OHJsWIwXr8
— ESPN FC (@ESPNFC) June 5, 2022
এদিন খেলার মাত্র ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মেসি। বিরতির আগে ৪৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।
এরপর এস্তোনিয়ার রক্ষণকে নাচিয়ে ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি। এরপর এস্তোনিয়ার রক্ষণকে নাচিয়ে ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি।
দেখুন মেসির গোলগুলোর ভিডিও –
All Goals Leo Messi vs Estonia. pic.twitter.com/eIjaGexcHJ
— Fast GøaIs. (@i6astv) June 5, 2022
গোটা ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।