1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অরুন সরকার রানা-কে ক্রেস্ট প্রদান করা হয়

  • প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪২১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি: জাতীয় নিউজ ২৪ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক

১/১১ সময় জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গন থেকে অরুন সরকার রানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ক্রেস্ট প্রদান করা হয়। জাতির পিতার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ রাজধানীতে শিশু কল্যাণ পরিষদ এর মিলায়তনে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ আহ্বান জানান।

বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর অসীম সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক কে এম নুরুন্নবী, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড.নিমচন্দ্র ভৌমিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলা সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।অনুঠান ১/১১ সময় জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের সাংস্কৃতিক সংগঠন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও জোটের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ৪৫ বছরের রাজপথের সাহসী যোদ্ধা ত্যাগী আওয়ামী লীগ নেতা অরুণ সরকার রানা কে ক্রেস্ট প্রদান করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST