1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মাঙ্কিপক্স নিয়ে ডাব্লিউএইচওর বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৯৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা হচ্ছে ডাব্লিউএইচওর সর্বোচ্চ মাত্রার সতর্কতা। বিশ্বব্যাপী রোগটির বিস্তারের পরিপ্রেক্ষিতে এটি জারি করা হলো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের শেষে ঘোষণাটি এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, এ পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মাঙ্কিপক্সের ঘটনা ধরা পড়েছে। সাধারণত আফ্রিকার কিছু নির্দিষ্ট অংশে দেখা দেওয়া মাঙ্কিপক্স রোগটি এ বছরই প্রথম বিশ্বের নানা প্রান্তের দেশে ছড়িয়েছে। এটি সাধারণত প্রাণঘাতী নয়।

বর্তমানে ডাব্লিউএইচওর এ ধরনের আরো দুটি স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি রয়েছে। এগুলো হচ্ছে করোনাভাইরাস অতিমারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।

সূত্র : বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST