1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

পেলোসির এশিয়া সফর শুরু, তাইওয়ান অনিশ্চিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
স্পিকার ন্যান্সি পেলোসি
অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন। গতকাল রবিবার পেলোসির কার্যালয় জানায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন তিনি। তবে আলোচিত সম্ভাব্য তাইওয়ান সফরের কথা উল্লেখ করেনি তাঁর কার্যালয়। ফলে বিষয়টি অনিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ন্যান্সি পেলোসির কার্যালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, এই সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারি এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর আলোকপাত করা হবে। এ ছাড়া বাণিজ্য, জলবায়ু সংকট এবং মানবাধিকার নিয়েও আলোচনা হবে।

এর আগে এক টুইট বার্তায় ডেমোক্র্যাট দলের নেত্রী পেলোসি বলেন, ‘আমাদের সহযোগী ও বন্ধুদের দেওয়া দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে ছয় সদস্যের কংগ্রেস প্রতিনিধিদল এই অঞ্চল (ইন্দো-প্যাসিফিক) সফর করবে।’

গত ২৫ বছরে নির্বাচিত উচ্চপদস্থ কোনো মার্কিন নেতা স্বায়ত্তশাসিত তাইওয়ান সফর করেননি। ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করবেন বলে সম্প্রতি জল্পনা শুরু হয়। তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে থাকে চীন। পেলোসি দ্বীপটি সফর করলে ‘মারাত্মক পরিণতি’ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল দেশটি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পেলোসির সফরের পরিকল্পনা নিয়ে গুঞ্জনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন সামরিক বাহিনী মনে করে এই মুহূর্তে পেলোসির তাইওয়ান সফর বুদ্ধিমানের কাজ হবে না।

তাইওয়ানের সঙ্গে মিত্রতা থাকলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রেখেছে চীনের সঙ্গেই।

চীনা নেতৃত্বের বিরুদ্ধে বেশ আগে থেকেই সোচ্চার ন্যান্সি পেলোসি। বিশেষ করে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে থাকেন তিনি। গত এপ্রিলেই তাইওয়ান সফরের পরিকল্পনা ছিল পেলোসির। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সে যাত্রায় সফর স্থগিত করেন তিনি। জুলাই মাসের শুরুতে তিনি বলেছিলেন, ‘তাইওয়ানকে সমর্থন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সূত্র : বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST