1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

তাইওয়ান ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান ঢাকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৭ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

তাইওয়ান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সাথে জাতিসংঘের সনদ অনুযায়ী এবং আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানায়।

এর আগে আজ বৃহস্পতিবার চীনের পাশে থাকার আশা ব্যক্ত করে  বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বেইজিং আশা করে ঢাকা ‘ওয়ান-চায়না’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে।’

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST