1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাভো

  • প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৪৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা ও সাবেক মেয়র গুস্তাভো পেত্র প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, তিনিই হলেন সে দেশে প্রথমবারের মতো নির্বাচিত কোনো বামপন্থী প্রেসিডেন্ট।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এম-১৯ সশস্ত্র গোষ্ঠীর সাবেক যোদ্ধা স্থানীয় সময় রবিবার বিকেলে বোগোটা’র বলিভার প্লাজায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি অর্থনৈতিক বৈষম্য এবং মাদক-সহিংসতায় সংকটে পড়া দেশটিতে ব্যাপক সংস্কার করার পরিকল্পনার কথা জানান।

কলম্বিয়ায় সম্প্রতি জনপ্রিয়তা হারান ডেমোক্রেটিক সেন্টার পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভান ডুকু। ২০১৮ সালের আগস্টে ডুকু ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এছাড়া বেকার সমস্যা, নিরাপত্তাব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় দেশটির জনগণ। ডুকুর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ দেখাতে শুরু করেন।

চলতি বছরের জুনে ডুকুকে হারিয়ে চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন গুস্তাভো পেত্র। কলম্বিয়ার পার্লামেন্ট রয়েছে বাম আধিপত্য। এখান থেকে তিনি পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন পাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST