1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বঙ্গমাতা এর জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

  • প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩০১ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি সভাপতি চিত্রনায়ক সাংস্কৃতিক অঙ্গনের মহানায়ক ৭৫ এর দুঃসময় দুর্দিনের অন্যতম কাণ্ডারী প্রতিষ্ঠাতা যুগ্ম সিনিয়ার সহ সভাপতি এম,এ আলমগীর, সাধারণ সম্পাদক মূখপাত্র জোটের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বঙ্গমাতা বেগম মুজিবের জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার বলেছেন, বঙ্গবন্ধুর খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু পরিশেষে জাতির পিতা হওয়ার পেছনে যার অনুপ্রেরনা, ত্যাগ, উৎসাহ, অদম্য সাহস, দৃঢ়মনোবল, ধৈর্য্য, অবদান অনস্বীকার্য, জীবনসঙ্গিনীর যথার্থ গুনাগুন যার মাঝে বিদ্যমান, যিনি বাংলাদেশ নামক এই ভূখণ্ডের মুক্তির জননী, যার ত্যাগ, প্রেরনা, বিচক্ষণতা, প্রজ্ঞা, অক্লান্ত পরিশ্রমের ফল বঙ্গবন্ধু তথা আজকের বাংলাদেশ, নির্লোভী, নিস্বার্থ, নিরহংকারী, পরোপকারী, পার্থিব বিত্ত বৈভব, ক্ষমতার জৌলুশ যাকে আকৃষ্ট করেনি, খুব সাধারন থেকেও যিনি ছিলেন অসাধারণ অনন্য ব্যক্তিত্তের অধিকারী, যিনি ছিলেন বঙ্গবন্ধুর চালিকাশক্তি, আজ সেই মহীয়সী নারী বঙ্গমাতার জন্মদিনে তাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST