1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে লেখক সালমান রুশদীর ওপর হামলা

  • প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
সালমান রুশদী
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক সালমান রুশদীর ওপর হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, সালমান রুশদীকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে ওই হামলা চালায়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে লেখক সালমান রুশদী অব্যাহতভাবে হত্যার হুমকির মুখে আছেন। অনেক মুসলিমই এই বইটিতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

ইরানের প্রয়াত সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন।

তাৎক্ষণিকভাবে সালমান রুশদির অবস্থা কী তা জানা যায়নি।

সূত্র : বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST