1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নিজেদের সংখ্যালঘু ভাববেন না, হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি/ ফোকাস বাংলা
অনলাইন ডেস্ক

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই যে, আমাদের সকল ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এদেশের মাটিতে সকলের সমান অধিকার, আমারও যতটুকু অধিকার আপনাদেরতো ততটুকু অধিকার রয়েছে।”

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে “শুভ জন্মষ্টমী” উপলক্ষে জন্মষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম.সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো আপনারা এদেশের মানুষ। নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেইভাবে আপনাদেরকে দেখতে চাই।”

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি বলেন, “কখনো নিজেদের মনে কোনো হীনমন্যতা নিয়ে আসবেন না। কারণ আপনারা যারা এদেশের নাগরিক তারা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সকলের সমান অধিকার রয়েছে।”

শেখ হাসিনা আরও বলেন, “এই আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন তাহলে আর দুষ্টু লোকেরা কোন ক্ষতিসাধন করতে পারবে না। আর দুষ্টু লোক সবধর্মেই রয়েছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাসটা সকলের মধ্যে থাকতে হবে এবং সেটা নিয়েই আপনারা চলবেন, সেটাই আমি চাই।”

সূত্র: বাসস

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST