1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

  • প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৮০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স আজ সোমবার অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগকে এ বছরের নোবেল অর্থনীতি পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।  বাংলাদেশ সময় সোমবার বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন তারা, যা আগামী ১০ ডিসেম্বর হস্তান্তর করার কথা রয়েছে।

এ বছরের বিজয়ীদের গবেষণা অর্থনৈতিক বিজ্ঞানে সমাজের জন্য গুরুতর পরিণতির সঙ্গে দীর্ঘমেয়াদী বিষন্নতায় পরিণত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। এটি আমাদের সকলের জন্য অনেক উপকারী।

গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আজ অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শেষ হলো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে।

গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন। তারা হলেন- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST