1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অসহায় আত্মসমর্পণ

  • প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৯৩ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু রবিবার (৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে একদম অসহায় আত্মসমর্পণ করলো সাকিব আল হাসানের দল। একপ্রকার হেসেখেলেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টানা দুই পরাজয়ে ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেলো বাংলাদেশের।

স্বাগতিকদের জয়ের পথে বড় ভুমিকা রাখ্রন উইলিয়ামসন ও কনওয়ে। মাত্র ৬৬ বলে ৮৫ রানের জুটি ছিল তাদের। উইলিয়ামসন ৩০ রানে আউট হন। ৩৬ বলে ৬ চার ও ১ ছয়ে ফিফটি করা কনওয়ে ৫১ বলে ইনিংস সেরা ৭০ রানে অপরাজিত ছিলেন। গ্লেন ফিলিপস ৯ বলে দুটি করে চার ও ছয়ে ২৩ রানে দলকে জয়ের বন্দরে নেন।

ম্যাচসেরা হয়েছে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া মাইকেল ব্রেসওয়েল।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ড পেলো প্রথম জয়ের দেখা, আর বাংলাদেশ টানা দুটি ম্যাচ হেরে তলানিতে। পাকিস্তান দুটি জয়ে শীর্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST