1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ঘূর্ণিঝড় সিত্রাং: মঙ্গলবার খুলনা-বরিশাল ও চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৮৫৫ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক

বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ। সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

ফলে মঙ্গলবার (২৫ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান।

উপমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST