1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
শেখ হাসিনা- ঋষি সুনাক/ ফাইল ছবি
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি বলেন, “আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত।”

প্রধানমন্ত্রী বলেন, “এই বছর আমরা দুটি কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছি। আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”

ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST