1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

৩০০ কিঃমিঃ পথ হাঁটা বিজয়ী বীরমুক্তিযোদ্ধা কে ফুলেল শুভেচ্ছা দিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু

  • প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

বিজয়ের মাস ডিসেম্বরে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ৩০০ কি.মি. হাঁটা বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা হেঁটে শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চায়না ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন মেয়র।

এ সময় জয়বাংলা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, মযমনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, মহিলা পরিষদ ময়মনসিংহের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সমাজকর্মী আলী ইউসুফ পদযাত্রা সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ছড়িয়ে দিতে গত ১ লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পদযাত্রা শুরু করেন। এ যাত্রায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এবং পথে দেখা হওয়া বিভিন্ন মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেন এবং শিক্ষার্থীদের তার লেখা মুক্তিযুদ্ধের বই উপহার দেন। ১০ ডিসেম্বর ময়মনসিংহ ‍মুক্ত দিবসে তিনি ময়মনসিংহে পৌঁছালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার এ পদযাত্রা সমাপ্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST