1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক ও কম্বল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

নেত্রকোণার কলমাকান্দায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন তিনটি প্রকল্প সাইটসহ দুস্থ, অসহায় এবং সুবর্ণ কার্ডধারীসহ প্রতিবন্ধীদের অনুদানের চেক ও নগদ আর্থিক সহায়তা, শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণসহ এবং “বাল্যবিবাহ প্রতিরোধ টিম” অপরাজিতা কিশোরী সদস্যদের মধ্যে ৩০টি বাইসাইকেল বিতরণ করেছেন। বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে সফর সঙ্গী হিসেবে ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ওসি মো.আবুল কালাম, নেত্রকোণার ইউএনডিপি সমন্নয়কারী আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার তারিকুল ইসলাম ও কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারী মো: ফখরুল আলম খসরু প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST