1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮২৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি : এএফপি

অনলাইন ডেস্ক 

দীর্ঘ ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ১০ উইকেট শিকার করে ঐতিহাসিক এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন দলটির মিডিয়াম পেসার হাসান আলী। প্রথমবারের মতো হাসানের ১০ উইকেট শিকারের সুবাদে সোমবার রাওয়াল পিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৯৫ রানে প্রোটিয়াদের পরাজিত করেছে পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচ সিরিজে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করল উপমহাদেশের দলটি।

জাতীয় নিউজ ২৪

প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট শিকার করেন হাসান। ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ১১৬ রানের বিপরীতে ক্যারিয়ার সেরা ১০ উইকেট। জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করা দক্ষিণ আফ্রিকার ইনিংস পঞ্চম দিনের চা পানের বিরতির আগেই গুড়িয়ে যায় ২৭৪ রানে। হাসানের নতুন বলের সঙ্গী শাহীন শাহ আফ্রিদি ৫১ রানে তুলে নিয়েছেন চার উইকেট। স্পিনার ইয়াসির শাহ প্রোটিয়াদের শেষ উইকেটটি ফিরিয়ে দিয়ে সামিল হন পাকিস্তানি ক্রিকেটারদের বিজয় উৎসবে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সফরকারীদের হয়ে ওপেনার আইডেন মার্করাম ১০৮ ও টেম্বা বাভুমা ৬১ রান সংগ্রহ করেন। চতুর্থ উইকেট জুটিতে তাদের ১০৬ রানের সংগ্রহ কিছুটা হলেও ভীতি ছড়িয়েছে স্বাগতিক শিবিরে। মধ্যাহ্ন বিরতির আগে শেষ বল থেকে এক রান নিয়ে বিশ্রামে যান মার্করাম। এ সময় মাত্র ৩ উইকেটে ২১৯ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এতে বিরতি থেকে ফিরে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল ১৫১ রান। কিন্তু হাসান দ্বিতীয় নতুন বল নিয়ে বোলিংয়ে এসে ধ্বসিয়ে দেন প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার। মাত্র ৩৩ রানে শেষ ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

জাতীয় নিউজ ২৪

কোভিড-১৯ প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহার করুন।

যদিও এরই ফাঁকে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেছেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার বাইরে এসে প্রথম এই সেঞ্চুরি করা ইনিংসে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাকান মার্করাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিগত ১২ বারের প্রচেষ্টায় এটি ছিল পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। আটটিতে তারা হেরে গেছে এবং ড্র হয়েছে তিনটি সিরিজ। সর্বশেষ ২০০৩ সালে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছিল পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত চলতি সিরিজের প্রথম টেস্টটি জিতে নিয়েছিল ৭ উইকেটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST