1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নিলামের নয়া তত্ত্ব বাতলে অর্থনীতিতে নোবেল দুই মার্কিনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৮২২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
আথর্নীতিতে নোবেলজয়ী পল মিলগ্রোম এবং রবার্ট উইলসন— ফাইল চিত্র।

জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক

নিলামে উঠল’ অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরষ্কার!

কোনও পণ্যের নিলাম চলাকালীন কী ভাবে দরের ওঠা নির্ভর করে? নিলামে অংশগ্রহণকারীদের আরচণই বা কেমন থাকে? কোন পণ্য দরদাতাদের কী ভাবেই বা আকর্ষণ করে? দীর্ঘ গবেষণা আর নিখুঁত যুক্তির উপস্থাপনায় সেই তত্ত্বের হদিস দিয়ে এ বারের অর্থনীতির নোবেল পুরস্কার জিতে নিলেন আমেরিকার দুই অর্থনীতিবিদ, পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন। দু’জনেই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত।

‘সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ সোমবার জানিয়েছে, শুধু নিলামের তত্ত্ব ও কার্যপদ্ধতি ব্যাখ্যাই নয় নোবেল জয়ী দুই অর্থনীতিবিদ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতিও আবিষ্কার করেছেন। এ বছরের নোবেল পুরষ্কার অর্থ ১১ লক্ষ ডলার (প্রায় ১১ কোটি ৬ লক্ষ টাকা)। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত অনুষ্ঠানে নোবেল সম্মাননা মেডেল ও পুরস্কারের অর্থ    অর্থনীতিতে  যুগ্মজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST