1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

উপহার বিনিময় করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

  • প্রকাশিত: শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৭৯৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিভিন্ন উপহার বিনিময় করেছেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বানানো একটি করে স্বর্ণ ও রুপার কয়েন মোদিকে উপহার দেন শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাজানো একটি রুপার কয়েন দিয়েছেন তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

অন্যদিকে বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া করোনা প্রতিরোধক ১২ লাখ ডোজ টিকা উপহারের প্রতীক বঙ্গবন্ধু কন্যার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। এ ছাড়া শেখ হাসিনার হাতে ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি দিয়েছেন তিনি।

আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিকাল ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

জাতীয় নিউজ ২৪

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে ঢাকা সফরে আসেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST