স্প্যানিশ লা লিগায় শিরোপা রেসে টিকে থাকার লড়াইয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আজ নিজেদের মাঠে এইবারকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেন মার্কোস অ্যাসেনসিও এবং করিম বেনজামা। ম্যাচের ৪১ মিনিটে অ্যাসেনসিওর গোলের পর ৭৩ মিনিটে বেনজামা গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো এবং ৬২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা।