1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

করোনায় আরো ১০১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২২

  • প্রকাশিত: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৮২৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সরকারি হিসেবে আক্রান্তদের মধ্যে আরো ৪ হাজার ৩০১ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে এক দিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে এক দিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল এক দিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST