1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ধর্ষকদের গুলি করে প্রকাশ্যে হত্যা করা হোক: কঙ্গনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৭৩ পড়া হয়েছে

২০ বছরের এক তরুণী মা আর ভাইয়ের সাথে ফসল কাটতে গিয়েছিলেন মাঠে। কিন্তু বাড়িতে ফেরা হল না তার। দুই সপ্তাহের লড়াই শেষে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষণের শিকার ওই যুবতী।

মঙ্গলবার সকালে ওই যুবতীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে তারকা, সকলে তীব্র নিন্দা প্রকাশ করেন এ ঘটনার।

এদিকে বিশ বছরের ওই যুবতীকে গণধর্ষণ ও দু’সপ্তাহ পর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি টুইট করে বলেন, অপরাধীদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হোক। প্রতিবছর গণধর্ষণের ঘটনা বাড়ছে, এর কি কোনো সমাধান আছে? এটা দেশের জন্য আজ খুবই দুঃখ ও লজ্জার দিন। আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে পারিনা, এটাই সবথেকে বেশি লজ্জার।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এ গণধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, চার-পাঁচজন উচ্চবর্ণের ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেছে তাকে। তার জিভ কেটে নেয়া হয়। এমনকি ওই যুবতীর হাড়ও ভেঙে যায় ধর্ষণের অত্যাচারে। তবুও রক্ষা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST