গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জনে।
এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৫৯, রাজশাহীতে ১২, খুলনায় ৩০, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।
এদের মধ্যে মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৩ জন নারী। ৯ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।