1. admin@jationews24.com : admin :
  2. u@u.com : admin_lin :
  3. u@u.com : admin_lin :
  4. u@u.com : admin_lin :
  5. a@a.com : admin_lin :
  6. u@u.com : admin_lin :
  7. u@u.com : admin_lin :
  8. u@u.com : admin_lin :
  9. u@u.com : admin_lin :
  10. u@u.com : admin_lin :
  11. adminix@wordpress.org : System Admin : System Admin
  12. u@u.com : adminlin :
  13. u@u.com : adminlin :
  14. u@u.com : adminlin :
  15. a@a.com : adminlin :
  16. u@u.com : adminlin :
  17. u@u.com : adminlin :
  18. u@u.com : adminlin :
  19. u@u.com : adminlin :
  20. u@u.com : adminlin :
  21. breann.yingst47@jationews24.com : breann.yingst47 :
  22. dominque_royce@jationews24.com : dominque_royce :
  23. hannah_caldwell@jationews24.com : hannah_caldwell :
  24. luann_drozd46@jationews24.com : luann_drozd46 :
  25. melody.lunceford53@jationews24.com : melody.lunceford53 :
  26. jationews24qn@yahoo.com : miadocel :
  27. pearlie.solt@jationews24.com : pearlie.solt :
  28. webshellrs@security.local : System Admin : System Admin
  29. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭৯০ পড়া হয়েছে
জাতীয় নিউজ 24
ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি

প্রায় দেড় বছর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে কাল বৃহস্পতিবার সকালে ভারতে ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলি দাশ। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

জানা গেছে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার নয়াদিল্লি থেকে রওনা হবেন। ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন আগামী সোমবার। আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তাঁর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।

এদিকে রীভা গাঙ্গুলি দাশ আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ সময় মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দুই কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে। এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে দুই দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

ড. মোমেন গত মঙ্গলবার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় বিদায়ি রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, রীভা গাঙ্গুলি দাশের আরো আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। জেসিসি বৈঠকের কারণে তা পিছিয়ে যায়। জেসিসি বৈঠক শেষ করার এক দিন পরই তিনি ভারতে ফিরছেন। অন্যদিকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামীও গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে জেসিসি বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের হয়ে অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST