আগের নির্ধারিত দর থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২০মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার (২১মার্চ) থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।
এই বিষয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে এই দর ঠিক করা হয়েছে। তবে সরকার আমদানি পর্যায়ে কর কমানো প্রভাব বাজারে পড়তে ঈদের পর হতে পারে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দর বাড়ার প্রভাবে অস্থির হয়ে উঠে দেশের বাজার। এই প্রেক্ষাপটে সরকার ভোজ্য তেলের ওপর ভ্যাট ও কর প্রত্যাহার করে নেয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে এর প্রভাব পরতে এক মাসের বেশী সময় লাগবে।