1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কেন মূল্য বাড়ল, ব্যাখ্যা দিতে হবে জ্বালানি বিভাগকে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৪৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

দেশে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে বলেন, জ্বালানি মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি মূল্যবৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত কী জানানো হয়েছে, তা মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে।

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিপিসি চেয়ারম্যান এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি কারিগরি বিষয়, সেহেতু জ্বালানি মন্ত্রণালয়কে আবারও এটি সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে।’

সরকার তার অবস্থান থেকে ফিরে আসবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা (মন্ত্রণালয় বা বিপিসি) সবকিছু পরিস্কারভাবে ব্যাখ্যা করবে।’

গত শুক্রবার, ডিজেল মূল্য লিটার প্রতি ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, অকটেন মূল্য ৪৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল মূল্য ৪৪ টাকা থেকে ১৩০ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST