1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৬৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ/ ফাইল ছবি
অনলাইন ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রাষ্ট্রপতি বলেন, “ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।

রাষ্ট্রপ্রধান বলেন, “করোনাভাইরাস মহামারি ও বিশ্বব্যাপী বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করছে।”

সমাজের দরিদ্র জনগোষ্ঠী যাতে জন্মাষ্টমীর উৎসবে শামিল হতে পারে সেজন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান আবদুল হামিদ ।

সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ড. বীরেন শিকদার ও পংকজ দেবনাথ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST