1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মেসির জোড়া গোল, দারুণ জয়ে রেকর্ড গড়ল আর্জেন্টিনা

  • প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি এসেছে লাওতারো মার্টিনেজের পা থেকে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ম্যাচের ১৬তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এ জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এতে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৯১-৯৩ সালে আর্জেন্টিনার টানা অপরাজিত থাকা ওই ৩৩ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’ এর বিপক্ষে। সেই দুটি ম্যাচ অবশ্য ফিফা স্বীকৃত ছিল না।

শুধু নিজেদেরই ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ড ভেঙে দেওয়ার। আর চারটি ম্যাচে অপরাজিত থাকলেই মেসিরা ভেঙে দেবে ইতালির রেকর্ড (৩৭ ম্যাচে অপরাজিত)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST