1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

তথ্য পাওয়ার অধিকার বিঘ্নিত হবে না

  • প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪০৬ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো জনগণের তথ্য প্রাপ্তির অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জনগণের তথ্য প্রাপ্তি সংক্রান্ত অধিকার ব্যাঘাত হওয়ার কোনো সম্পর্কও নেই। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো থেকে কোনও ধরনের তথ্য পাওয়া যাবে না বলে বানোয়াট ও মনগড়া বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান। তবে এ ব্যাপারে সরকারের বক্তব্য হলো,  ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ হচ্ছে সরকার ঘোষিত এমন কোনও বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো, যা কোনও তথ্য-উপাত্ত বা কোনও ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ বা সংরক্ষণ করে। যা ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন হলে জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় অখণ্ডতা বা সার্বভৌমত্বের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

ডিজিটাল নিরাপত্তা আইনের বিধান অনুসারে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসাবে ঘোষণা করা হয়েছে।

এই প্রতিষ্ঠানসমূহে সরকার ও জনগণের গুরুত্বপূর্ণ ও আর্থিক তথ্যাবলী সংরক্ষিত থাকায় এদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহের আইটি অডিট সম্পন্ন, যথাযথ অবকাঠামো নির্মাণ, সঠিক মানসম্পন্ন নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ, যথাযথ স্ট্যান্ডার্ড অনুযায়ী হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ নিয়োগ ইত্যাদি কার্যক্রমের দ্বারা পরিকাঠামোসমূহের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনসাধারণকে নিরাপদ ও নিরবিচ্ছিন্নভাবে সেবাসমূহ পৌঁছে দেওয়াই এই ঘোষণার প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সূত্র : বাসস

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST