1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শীঘ্রই সমাবর্তন পেতে যাচ্ছে বাকৃবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৭৮ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,  দিলীপ কুমার দাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অপেক্ষার প্রহর শেষ হতে চলল। অপেক্ষার প্রহর পেরিয়ে দীর্ঘ ছয় বছর পর অষ্টম সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বছরের ফেব্র“য়ারি মাসের ২য় অথবা ৩য় সপ্তাহে অষ্টম সমাবর্তনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনে স্নাতক পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২১ সালের জানুয়ারি-জুন সেমিস্টার পর্যন্ত যারা গ্রাজুয়েট হয়েছেন সবাই অংশ নিতে পারবেন। এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২২ সালের এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টার পর্যন্ত যারা ডিগ্রি লাভ করেছেন তারা অংশ নিতে পারবেন। এদিকে পি.এইচ.ডি. পর্যায়ে যেসব শিক্ষার্থী ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মূল সার্টিফিকেট গ্রহণ করেননি তারা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীরা https://bau.edu.bd/convocation লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST