1. admin@jationews24.com : admin :
  2. webshellrs@security.local : System Admin : System Admin
  3. wpsecuresuppbot@gmail.com : Cache Worker :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সভাপতি ইকবাল হোসেন জুয়েল সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি

  • প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর ) রাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি ইকবাল হোসেন জুয়েল সভাপতি ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার প্রকাশক আবু কাউসার চৌধুরী রন্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আলী হায়দার রবিন সহ-সভাপতি, শামীম খান অর্থ সম্পাদক ও শেখ বিপ্লব সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মেদ, এডভোকেট জসীম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান সেলিম, সদস্য আরিফ আহম্মেদ, ফারুক আহাম্মদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST